• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিদেশি নম্বরে চাঁদাবাজি, ডেভিড ইমনের নাম ভাঙিয়ে ৭ জন গ্রেপ্তার বারবার কাঁদলেন মির্জা ফখরুল, আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের রিমান্ডের মধ্যেই তদন্ত কর্মকর্তা বদলি সন্দ্বীপে স্কুলছাত্রী অপহরণ, তিনদিন পেরিয়ে গেলেও নেই উদ্ধার তৎপরতা উড়ির চরে শিক্ষা বিপর্যয়: শিক্ষকরা বেতনহীন, পরীক্ষার্থীরা সবাই ফেল আগস্ট ঘিরে হামলার শঙ্কা, দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের রাখাইনে আরাকান আর্মির দখল, চট্টগ্রামে গ্যাস আনতে নতুন সমীকরণ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: প্রস্তুত সাত ভেন্যু, শেষ মুহূর্তে নিরাপত্তা জোরদার এক সফরে উন্নয়ন, পুনর্বাসন ও রাজনীতি—চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে ৩০ হাজার টাকার বিরোধে প্রেমিকাকে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন ও প্রেমিক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জে ৩০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে প্রেমিকা তানজিলা (১৭)কে গলা কেটে হত্যার অভিযোগ স্বীকার করেছেন প্রেমিক রানা হাওলাদার (৩০)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু, নিহতের দুটি স্মার্টফোন এবং একটি রুপার চেইন ও ব্রেসলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এম. এন. মোর্শেদ।

তিনি জানান, গ্রেপ্তার রানা হাওলাদার পটুয়াখালী জেলার চিকনিকান্দি এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। প্রায় ছয় থেকে সাত মাস ধরে রানার সঙ্গে তানজিলার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তানজিলা রানার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। তবে সেই টাকা জোগাড় করতে না পারায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পুলিশ সুপার আরও জানান, গত ২৭ জুলাই বিকেলে রানা নিজের অটোরিকশায় করে তানজিলাকে নিয়ে ঘুরতে বের হন। কালিন্দী মদীনানগর এলাকায় শরিফ ফুড পার্কের পাশে পৌঁছানোর পর দুজনের মধ্যে টাকা-পয়সা নিয়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রানা তানজিলার গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন। পরে সঙ্গে থাকা ফল কাটার চাকু দিয়ে তার গলা কেটে হত্যা করেন।

হত্যার পর রানা তানজিলার দুটি স্মার্টফোন, একটি রুপার চেইন ও একটি ব্রেসলেট নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তিনি স্মার্টফোন দুটি নিজের বাসার পাশের একটি খড়ের গাদায় লুকিয়ে রাখেন এবং রুপার অলংকার নিজের কাছে রেখে দেন। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এসব আলামত উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, গ্রেপ্তার রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে কালিন্দী ইউনিয়নের মদীনানগর মাদরাসার পশ্চিম পাশে একটি হাউজিং প্রকল্পের খালি প্লট থেকে তানজিলার গলাকাটা মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের মা মোসা. নাছিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।


আরও সংবাদ...

ফেসবুকে আমরা