• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিদেশি নম্বরে চাঁদাবাজি, ডেভিড ইমনের নাম ভাঙিয়ে ৭ জন গ্রেপ্তার বারবার কাঁদলেন মির্জা ফখরুল, আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের রিমান্ডের মধ্যেই তদন্ত কর্মকর্তা বদলি সন্দ্বীপে স্কুলছাত্রী অপহরণ, তিনদিন পেরিয়ে গেলেও নেই উদ্ধার তৎপরতা উড়ির চরে শিক্ষা বিপর্যয়: শিক্ষকরা বেতনহীন, পরীক্ষার্থীরা সবাই ফেল আগস্ট ঘিরে হামলার শঙ্কা, দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের রাখাইনে আরাকান আর্মির দখল, চট্টগ্রামে গ্যাস আনতে নতুন সমীকরণ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: প্রস্তুত সাত ভেন্যু, শেষ মুহূর্তে নিরাপত্তা জোরদার এক সফরে উন্নয়ন, পুনর্বাসন ও রাজনীতি—চট্টগ্রামে তারেক রহমান

ডিম বিক্রেতা থেকে মাদক ব্যবসায়ী ভোদল

প্রতিবেদকের নাম: / ৩৭১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১ জুন, ২০১৮

রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ভোদলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা সদরের ফায়ার সার্ভিস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোদল গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লা আফসার আলী ওরফে ডাকুর ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ভোদল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোদাগাড়ী, পবা ও নওগাঁর মহাদেবপুর থানায় আগে থেকেই তিনটি মাদকের মামলা ছিল। হেরোইনসহ গ্রেফতারের ঘটনায় তার নামে আরেকটি মামলা হয়েছে।

ওসি আরও বলেন, কয়েক বছর আগে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নকশি কাঁথা সেলাই করা সুতা বিক্রি করে সংসার চালাতেন। তখন তিনি মহিষাল বাড়ি পশুহাটে করিডরের কাগজ লেখার কাজ করতেন। পশুহাট বন্ধ হয়ে গেলে তিনি স্থানীয় বাজারে বসে সিদ্ধ ডিম বিক্রি করতেন। মাদক ব্যবসায় জড়িয়ে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন ভোদল।


আরও সংবাদ...

ফেসবুকে আমরা