• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিদেশি নম্বরে চাঁদাবাজি, ডেভিড ইমনের নাম ভাঙিয়ে ৭ জন গ্রেপ্তার বারবার কাঁদলেন মির্জা ফখরুল, আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের রিমান্ডের মধ্যেই তদন্ত কর্মকর্তা বদলি সন্দ্বীপে স্কুলছাত্রী অপহরণ, তিনদিন পেরিয়ে গেলেও নেই উদ্ধার তৎপরতা উড়ির চরে শিক্ষা বিপর্যয়: শিক্ষকরা বেতনহীন, পরীক্ষার্থীরা সবাই ফেল আগস্ট ঘিরে হামলার শঙ্কা, দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের রাখাইনে আরাকান আর্মির দখল, চট্টগ্রামে গ্যাস আনতে নতুন সমীকরণ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: প্রস্তুত সাত ভেন্যু, শেষ মুহূর্তে নিরাপত্তা জোরদার এক সফরে উন্নয়ন, পুনর্বাসন ও রাজনীতি—চট্টগ্রামে তারেক রহমান

চর দখলের রক্তক্ষয়ী টেটাযুদ্ধ: হত্যার মামলায় ৬১ জন আসামি, আটক ৫

প্রতিবেদকের নাম: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা-তিতাস উপজেলার চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬১ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিহত কুহিনূর আক্তারের স্বামী মো. কাবিল মিয়া বাদী হয়ে মেঘনা থানায় মামলাটি করেন। মামলার পর বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের মো. হান্নান (২৬), মাইনুদ্দিন (৪০), কাশেম বেপারী (৬০), মো. রানা (২১) এবং মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুরুজ মিয়া (৬২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার পর গ্রেপ্তারের আতঙ্কে নতুন ভাটেরারচর গ্রামের অনেক পুরুষ এলাকা ছেড়ে চলে গেছেন। এতে গ্রামটিতে স্বাভাবিক জনচলাচলও কমে গেছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষে নিহত নারীর ঘটনায় তাঁর স্বামী হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে ঘটনার রাতেই ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। পরে হত্যা মামলায় তাঁদের এজাহারভুক্ত করা হয়। বুধবার গ্রেপ্তার হওয়া অপর আসামি সুরুজ মিয়াকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত রোববার মেঘনা-তিতাস উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দাদের চর দখলকে কেন্দ্র করে টেটাযুদ্ধ হয়। সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কুহিনূর আক্তার নিহত হন।


আরও সংবাদ...

ফেসবুকে আমরা